দেখে নিন ফ্রান্স-ইংল্যান্ড মহারণে থাকছেন কারা
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সর্বশেষ ম্যাচে মাঠে নামছে ফ্রান্স ও ইংল্যান্ড। আরও একটি হাইভোল্টেজ ম্যাচে নামার আগে দুই দলই শক্তিশালী একাদশ ঘোষণা করেছে। আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে দুই দল।
১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর আর বিশ্বকাপের দেখা পায়নি ইংল্যান্ড। আরও একবার বড় মঞ্চে ট্রফি জয়ের উল্লাস করতে বেশ ভালোভাবেই এগুচ্ছে গ্যারাথ সাউথগেটের দল। অন্যদিকে বিশ্বকাপ ট্রফি নিজেদের কাছেই রাখার মিশনে এমবাপে জাদুতে ফেবারিটের তকমা এখনো ফ্রান্সের দিকে।
ফ্রান্স একাদশ: (ফরমেশন ৪-২-৩-১) হুগো লোরিস, কুন্ডে, ইব্রাহিমা কোনাটে, ডায়ট উপামেকানো, হার্নান্দেজ, আদ্রিয়েন রাবোয়িত, অরেলিয়েন টিচুয়ামেনি, ওসমানে ডেম্বেলে, অলিভার গিরুদ, আন্দোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে
কোচ: দিদিয়ের দেশম
ইংল্যান্ড একাদশ: ফরমেশন (৪-২-৩-১) জর্ডান পিকফোর্ড, হ্যারি ম্যাগুইরে, জন স্টোনস, লুক শ, কাইল ওয়াকার, হেন্ডারসন, ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন, ফিল ফোডেন, বুকায়ো শাকা।
আরআর/কেএসআর
https://ift.tt/A3awTpb
from jagonews24.com | rss Feed https://ift.tt/B5ZuzmI
via IFTTT