দৌলতদিয়ায় বাড়ির ভেতর আগুনে পুড়ে দুজনের মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় আগুনে পড়ে ছাই হয়ে গেছেন বরু বেগম (৯০) ও তাসমিয়া (৮) নামের এক শিশু।
রোববার (১৬ অক্টো্র) রাত ৯টার দিকে ৮ নম্বর ওয়ার্ডের আনছার ব্যাপারী পাড়ার সান্দু মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম জানান, বৃদ্ধা বরু বেগম ও রমজানের মেয়ে তাসমিয়া অসুস্থ ছিলেন। আগুনের সময় সবাই ঘরের বাইরে আসতে পারলেও তারা দুজন পুড়ে ছাই হয়ে যান।
স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক ব্যাপারী বলেন, আগুনের লেলিহান শিখা ঠান্ডু মোল্লার বাড়ির দুটি ঘরে ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে বৃদ্ধা বরু বেগম ও তার নাতি সান্দুর মেয়ে তাসমিয়া ঘরে পুড়ে একেবারে ছাই হয়ে যান। পরে গ্রামবাসী ও গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ইউপি সদস্য জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিটের থেকে আগুনের সূত্রপাত।
রুবেলুর রহমান/জেডএইচ/
https://ift.tt/NQWlYFE
from jagonews24.com | rss Feed https://ift.tt/7rwKxCd
via IFTTT